30 C
আবহাওয়া
১১:০৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

ধামরাইয়ে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত


বিএনএ, সাভার: গ্রাম বাংলার এক সময়ের জনপ্রিয় জাতীয় খেলা হাডুডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। এই ঐতিহ্যবাহী খেলাটি টিকিয়ে রাখতে এবং নতুন তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল হা-ডু-ডু খেলা। কালের আবর্তে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা দেখতে শৈলধরা মাঠে জড়ো হয় কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়া প্রেমী।

সোমবার (২৪ এপ্রিল) বিকেল চারটার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের শৈলধরা এলাকায় এই হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। শৈলধরা বেংরোয়া গ্রামবাসী ঐতিহ্যবাহী এই হাডুডু খেলার আয়োজন করা হয়।

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের উদ্বোধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান। খেলায় বিজয়ী দলের অধিনায়ক রফিকুল ইসলামের হাতে ৪২ ইঞ্চি এলইডি টিভি এবং বিজিত দলের অধিনায়ক সোহরাব হোসেনের হাতে ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেওয়া হয়।

এসময় ধামরাই পৌর আওয়ামী যুব লীগের সভাপতি আমিনুর রহমান, নবযুগ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলম কবির, কুশুরা ইউনিয়ন যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ সহ ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত