28 C
আবহাওয়া
৪:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

চট্টগ্রামে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

চট্টগ্রামে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে শাহ আমানত সেতু এলাকায় এ দুর্ঘটনায় বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩) অগ্নিদগ্ধ হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরুল আলম আশেক জানান, দুপুরে শাহ আমানত সেতু এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচ জন অগ্নিদগ্ধ হয়। তাদেরকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, সিএনজি অটোরিকশাটি কর্ণফুলী থেকে বহদ্দারহাটের দিকে যাওয়ার পথে নতুন ব্রিজ এলাকার গোলচত্বরে এলে গ্যাস লিকেজ হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সিএনজি অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে। গাড়ির ড্রাইভার আহতদের হাসপাতালে দিয়ে পালিয়ে গেছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা