26 C
আবহাওয়া
৫:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিএনএ, ঢাকা: সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় এবার পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

রোববার (২৪ এপ্রিল) দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩ হাজার ৮২ জন। পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান। জানান, পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ১৩ হাজার ৭৪৯ জন যা ৩৪.৯০ শতাংশ। মেয়ে ২৫ হাজার ৬৪৬ জন যা ৫২.৮৪ শতাংশ।

সরকারি ডেন্টাল কলেজে ছেলেদের মধ্যে সুযোগ পেয়েছেন ২৫৭ জন আর মেয়েদের মধ্যে ২৮৮ জন।

এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৪.৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নাসরিন সুলতানা ইভা।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের