26 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কোনোভাবেই যেন ভারতের ডাবল ভ্যারিয়েন্ট দেশে ঢুকতে না পারে- বিএসএমএমইউ ভিসি

কোনোভাবেই যেন ভারতের ডাবল ভ্যারিয়েন্ট দেশে ঢুকতে না পারে- বিএসএমএমইউ ভিসি

ভারতের কোভিড ডাবল ভ্যারিয়েন্ট

বিএনএ, ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, কোনোভাবেই যেন ভারতের কোভিড ডাবল ভ্যারিয়েন্ট দেশে ঢুকতে না পারে। এই ডাবল ভ্যারিয়েন্ট দেশে প্রবেশ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
শনিবার(২৪ এপ্রিল) দুপুরে বিএসএমএমইউয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্ক বার্তা দেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, পৃথিবীর অধিকাংশ দেশেই আগের তুলনায় করোনায় মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। দেশে বর্তমানে আফ্রিকান ভ্যারিয়েন্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে।এই ভ্যারিয়েন্টে সংক্রমণ ছড়ানোর মাত্রা বেশি।প্রতিবেশী দেশ ভারতের ডাবল ভ্যারিয়েন্টে সংক্রমণ ও মৃত্যুর হার আগের তুলনায় বেশি পরিলক্ষিত হচ্ছে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যদি বাংলাদেশে প্রবেশ করে, তাহলে দেশের সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এ সময় ‘জিরো ভাইরাস ও অ্যান্টিজেন টেস্ট’ নিয়ে কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএসএমএমইউ উপাচার্য।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!