25 C
আবহাওয়া
৮:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে সংরক্ষিত বনের ১০০ গাছ কেটেছে দুর্বৃত্তরা

বাঁশখালীতে সংরক্ষিত বনের ১০০ গাছ কেটেছে দুর্বৃত্তরা

বাঁশখালীতে সংরক্ষিত বনের ১০০ গাছ কেটেছে দুর্বৃত্তরা

বিএনএ, চট্টগ্রাম: বাঁশখালীর সাধনপুরে একটি সংরক্ষিত বন থেকে অন্তত ১০০টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার গাছগুলো কাটা হলেও রোববার (২৩ মার্চ) পর্যন্ত এ ঘটনায় মামলা করেনি বন বিভাগ।

স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তদের সুবিধা দিতে মামলা দায়ের ও কাটা গাছগুলো উদ্ধারে গড়িমসি করছে বনবিভাগ। চিহ্নিত বনখেকোরা গাছগুলো কেটেছে। বন বিভাগ তাদের চেনে। বন বিভাগের একদল অসাধু কর্মীর সঙ্গে গাছ চোরদের ওঠাবসা আছে। তাই বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করছে বন বিভাগ।

বন বিভাগের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতায় কালীপুর রেঞ্জের অধীনে সাধনপুর বিটের লটমনি মৌজার সংরক্ষিত বনটির গাছগুলো কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কাটা গাছগুলো আকাশমনি প্রজাতির, বেশিরভাগ গাছ পরিপক্ক এবং বয়স ১০-১২ বছর।

কালীপুর রেঞ্জের রেঞ্জার মনোয়ার হোসেন বলেন, গত শনিবার আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে কেটে ফেলা গাছের ২৫ টুকরো জব্দ করতে পেরেছি। আসামিদের চিহ্নিত করতে সময় লাগছে। তাই মামলা দায়েরে দেরি হচ্ছে। আমরা মামলার নথি তৈরি করছি। দ্রুত সময়ের মধ্যে আদালতে মামলা দায়ের করব। তবে কেটে ফেলা বেশিরভাগ গাছ বেহাত হয়ে গেছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা