18 C
আবহাওয়া
১০:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রেনে ঈদযাত্রা শুরু

চট্টগ্রামে ট্রেনে ঈদযাত্রা শুরু

চট্টগ্রামে ট্রেনে ঈদযাত্রা শুরু

বিএনএ,চট্টগ্রাম: ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রীদের ঈদযাত্রা শুরু হয়েছে।

সোমবার (২৪ মার্চ) প্রথম দিন সকালে চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখো মানুষ তেমন দেখা না গেলেও বিজয়, চট্টলা ও সাগরিকা ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়ে।

সাপ্তাহিক বন্ধ থাকায় চলেনি সুবর্ণ, পাহাড়িকা ও সৈকত এক্সপ্রেস।
চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী বলেন, ঈদযাত্রার প্রথম দিন ভিড় কম ছিল।

বৃহস্পতিবার থেকে সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। এছাড়া বিশেষ ট্রেনও চলাচল শুরু হবে। ধীরে ধীরে ঘরমুখো মানুষের চাপ বাড়বে। ৩১ মার্চ পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিটের যাত্রী পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে।
আন্তঃনগর ট্রেনের আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে এক জোড়া ট্রেন চলবে।

ঈদে চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৫ হাজার যাত্রী ট্রেনে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা