27 C
আবহাওয়া
২:০২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » হার্টে ‘রিং’ পরানো হয়েছে তামিমকে

হার্টে ‘রিং’ পরানো হয়েছে তামিমকে

হার্টে ‘রিং’ পরানো হয়েছে তামিমকে

বিএনএ,ঢাকা: এনজিওগ্রাম করিয়ে হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালকে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন আজকের খেলায় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বরত দেবব্রত পাল।

এর আগে, সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টসের পরপরই বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে বিকেএসপির পাশে কেপিজে হাসপাতালে নেওয়া হয়েছিল, বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হেলিকপ্টারে তোলার মতো শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কেপিজে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা উন্নতি না হওয়ায় তাঁকে সাভারের কেপিজে হাসপাতালে পাঠানো হয়, যেখানে বর্তমানে তিনি ভর্তি রয়েছেন।

তামিমকে ঢাকা আনার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন