25 C
আবহাওয়া
৩:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ২৫ জনের প্রাণহানি  

করোনায় আরও ২৫ জনের প্রাণহানি  

করোনায় আরও ৫৬ জনের প্রাণহানি

বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৭৬৩ জনের। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছে  ৩ হাজার ৫৬৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা মোট পাঁচ লাখ ৮০ হাজার ৮০৮ জন।বুধবার (২৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন। এছাড়া রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মোট ৪ জন রয়েছেন। সবাই হাসপাতালে মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন মারা যায়।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!