28 C
আবহাওয়া
৭:০৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ছাদ থেকে ঢালাই মেশিন পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছাদ থেকে ঢালাই মেশিন পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছাদ থেকে ঢালাই মেশিন পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ঢালাই মেশিন পড়ে মো. জসিম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়। মারা যাওয়া মো. জসিম নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন চান্দাই জাইল্লা পাড়ার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ছাদ ঢালাইয়ের কাজের জন্য ওই ভবনের চারতলায় মিকশ্চার মেশিন ওঠানোর সময় নিচে পড়ে দুই শ্রমিক আহত হন। গুরুতর আহতাবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আপরজনকে হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু