বিএনএ, ঢাকা: নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের মোট ১১২ জন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন আদেশে স্বাক্ষর করেন ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ও এর অধীনস্থ মাঠপর্যায়ের এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ১ মার্চ তারিখ থেকেই তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
বিএনএ/ওজি
![]()

