28 C
আবহাওয়া
৬:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় রাফি স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আনোয়ারায় রাফি স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আনোয়ারায় রাফি স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাফি স্মৃতি টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাহাতা রাব্বি স্মৃতি ক্রিকেট একাদশকে ০৬ উইকেটে হারিয়ে জয়ী হয় খাসখামা কাজী বাড়ী ক্রিকেট একাদশ।

খেলায় ভিংরোল রোটারি কমিউনিটি কোর’র সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দি ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক প্রবীণ সাংবাদিক ওসমান গণি মনসুর, উদ্বোধক হিসেবে দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম চৌধুরী, প্রধান আলোচক হিসেবে ভিংরোল রোটারি কমিউনিটি কোর’র উপদেষ্টা মাহফুজ আহম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে প্যানেল চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, দিলীপ কুমার নন্দী, হাজী আবুল হাশেম, রফিক ডিলার, আবু বক্কর সওদাগর, বিজয় চক্রবর্তী, সাংবাদিক মুনীর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত