24 C
আবহাওয়া
৫:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » উখিয়ায় আরসার ছয় সদস্য গ্রেফতার

উখিয়ায় আরসার ছয় সদস্য গ্রেফতার

উখিয়ায় আরসার ছয় সদস্য গ্রেফতার

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন এর যৌথ অভিযানে রোহিঙ্গা ক্যাম্পের আরসা’র  ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৯ মিনিটের দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৮ ব্লক ই এর সাব ব্লক এম-১৮ তে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ক্যাম্প-১৮ এর ব্লক কে-১২ এর বাসিন্দা আমির হাকিমের পুত্র মোহাম্মদ আরব (২৪), ব্লক কে-৬ বাসিন্দা আবদুল মোতালেবের ছেলে মোহাম্মদ নূরু (৩১), ব্লক এফ-২৩ এর বাসিন্দা মো: ছালেহ পুত্র মোহাম্মদ ইউনুছ (৩৩), ব্লক এম-২৩ এর বাসিন্দা আবদুল গাফফারের ছেলে হারুন (২৮), ব্লক এম-১৯ এর বাসিন্দা মৃত আবু ছিদ্দিকের পুত্র হাফিজুল আমিন (২৫), ব্লক এম-১১ এর বাসিন্দা জাহিদ হোসেনের পুত্র মোঃ মীর কাশিম ওরফে হামিদ হোসেন (২২)।

শুক্রবার(২৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে যে উখিয়ার পালংখালী ইউপিস্থ ময়নারঘোনা পুুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-১৮ এর মূল ব্লক-ই এর এম-১৮ সাব ব্লকস্থ এফডিএমএন সদস্য আবুল ফয়েজ এর দোকানের সামনে পাকা সিঁড়ির উপর অস্ত্র-গুলিসহ কতিপয় দুষ্কৃতিকারী আরসার সক্রিয় সদস্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করলে দুষ্কৃতিকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন আরসা’র সক্রিয় ছয় সদস্যকে আটক করা হয়।

এসময় তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আবু সালাম চৌধুরী বলেন, আটক আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পরস্পর যোগসাজসে অবৈধ দেশীয় অস্ত্র-গুলি দিয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন সুবিধাদি আদায়ের লক্ষ্যে এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য উল্লেখিত স্থানে অবস্থান করছিল।

র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল পূর্বক তাদের সেখানে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী