24 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গেন্ডারিয়ায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গেন্ডারিয়ায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ার মিল ব্যারাক পুলিশ লাইনে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে বিপুল রায় (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী দিলীপ দাস জানান, মিল ব্যারাক পুলিশ লাইনের ২০ তলা নির্মাণাধীন ভবনের ছয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান বিপুল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার জলঢাকা উপজেলার মালভাঙ্গা গ্রামে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে