25 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ধর্ষণ মামলা: ছাত্রলীগ নেতা পলাতক

ধর্ষণ মামলা: ছাত্রলীগ নেতা পলাতক

সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা

বিএনএ, সাভার : সাভারে এক কিশোরী ধর্ষণের অভিযোগে সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর মা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

এর আগে বুধবার রাতে সাভার মডেল থানায় ছাত্রলীগ নেতা সোহেল রানাকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী কিশোরীর মা।

পুলিশ জানায়, কিশোরীর মা অভিযোগ করেন তার চৌদ্দ বছরের কিশোরী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েকমাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলেন সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা। পরে সোহেল রানাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করার অস্বীকার করেন।

সোহেল রানাকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে কিশোরীর মা।

এদিকে মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার এড়াতে পলাতক রয়েছেন ছাত্রলীগ নেতা সোহেল রানা।

সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির জানান, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, তার বিরুদ্ধে ধর্ষণের মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এখন প্রক্রিয়াধীন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/ইমরান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা