28 C
আবহাওয়া
৫:২১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝেই রাশিয়ায় ইমরান খান

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝেই রাশিয়ায় ইমরান খান


বিএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝেই রাশিয়া সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইমরান খানের অফিশিয়াল ফেসবুক পেইজে ইমরান খান ও পুতিনের হাত মেলানোর ছবি দেখা যায়। তাতে লেখা, ক্রেমলিনে পুতিন ও ইমরান খানের বৈঠকের কথা।

জিও টিভি জানায়, পাকিস্তান ও রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করার কথা দুই নেতার মধ্যে। তাদের বৈঠকের ভিডিও প্রকাশ করেছে রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন।

তবে, তাদের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা এখনও গণমাধ্যমে জানানো হয়নি। ইরমান খানের সাথে বৈঠকের ভিডিও প্রকাশের ঘণ্টাখানেক আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে ইউক্রেনে সামরিক অভিযানের কথা স্বীকার করেন পুতিন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে রাশিয়ায় পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিমানবন্দরে ইমরান খানকে স্বাগত জানান রাশিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা