28 C
আবহাওয়া
৪:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » লবিস্টের পেছনে মাসে খরচ কত সরকারের

লবিস্টের পেছনে মাসে খরচ কত সরকারের


বিএনএ ডেস্ক, ঢাকা: র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কন্নোয়নে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে সরকার।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন এক বছরের জন্য ‘নেলসন মুলিন্স’ নামের একটি লবিস্ট ফার্ম নিয়োগ করা হয়েছে। এজন্য প্রতি মাসে খরচ পড়বে ২০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ১৭ লাখ ২৬ হাজার টাকার মত।

র‌্যাবএর আগে জানুয়ারি মাসের শেষের দিকে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিভিন্ন খুঁটিনাটি দিক জানতে চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিনেটর ও কংগ্রেস সদস্যকে চিঠি পাঠান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেন। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও সংস্থাটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর গত বছরের ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে নিষেধাজ্ঞা দেয় মার্কিন রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দফতর।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা