25 C
আবহাওয়া
১০:০৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সালাহর জোড়া গোলে লিভারপুলের স্বস্তি

সালাহর জোড়া গোলে লিভারপুলের স্বস্তি

লিভারপুল

বিএনএ, স্পোর্টস ডেস্ক: মোহামেদ সালাহ ও সাদিও মানের জোড়া গোলে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান তিনে কমিয়ে আনল অলরেডরা।

ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় ইউর্গেন ক্লপের দল। ১৫ ও ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে নিজের গোল দু’টি করেন সালাহ। মাঝখানে মিসরীয় ফরোয়ার্ডের অ্যাসিস্টে ৩০তম মিনিটে জাল খুঁজে নেন হোয়াও মাতিপ। ২০২০ সালের ডিসেম্বরের পর এটি তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে আরও ৩ গোল হজম করে মার্সেলো বিয়েলসার দল। ৮০ ও ৯০তম মিনিটে দু’বার লিডসের জালে বল পাঠান মানে। অতিরিক্ত তৃতীয় মিনিটে লিভারপুলের শেষ গোলটি করেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

রোববার কারাবো কাপের ফাইনালে চেলসির মুখোমুখি হবে অলরেডরা। তার আগে বড় জয়ে ওয়ার্ম-আপ সেরে নিল ক্লপের দল। এই বড় জয়ে গোল ব্যবধানে সিটিকে পেছনে ফেলল লিভারপুল।

লিগের চলতি মৌসুমে ৫০ গোল করেছে ক্লপের দল। অন্যদিকে ৪৬ গোল করেছে পেপ গার্দিওলার দল। তবে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে দুই পয়েন্ট নিয়ে দুইয়ে অলরেডরা। দুই দল মুখোমুখি হবে ৯ এপ্রিল, ইতিহাদে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা