32 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাজ্যে সড়কে প্রাণ গেল বাংলাদেশি দম্পতির

যুক্তরাজ্যে সড়কে প্রাণ গেল বাংলাদেশি দম্পতির

যুক্তরাজ্যে সড়কে প্রাণ গেল বাংলাদেশি দম্পতির

বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাজ্যের বার্মিংহামে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি দম্পতি নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রেডিস বার্মিংহাম মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের এক সংঘর্ষে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ব্যবসায়ী আবদুর রহমান মুয়িম (৪৮) ও তার স্ত্রী পাপিয়া বেগম (৩৮)। তারা ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

নিহত আবদুর রহমান মুয়িম মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর বাবার বাড়ি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

জানা গেছে, রেডিস বার্মিংহাম মহাসড়কে তিনটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাপিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী আব্দুর রহমান মুয়িমকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত