25 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » শেষ আটে বায়ার্ন

শেষ আটে বায়ার্ন

বায়ার্ন

স্পোর্টস ডেস্ক: লাৎসিকেও তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখল বায়ার্ন মিউনিখ। ১৭ মার্চ হবে ফিরতি পর্ব।  রবের্ত লেভানদোভস্কি, লেরয় সানে ও জামাল মুসিয়ালা করেন একটি করে গোল। অন্য গোলটি আত্মঘাতী। লাৎসিওর একমাত্র গোলটি করেন হোয়াকিন কোররেয়া।

বায়ার্ন নবম মিনিটেই পেয়ে যায় জালের দেখা। গোলকিপারকে দুর্বল ব্যাকপাস দিতে গিয়ে বিপদ ডেকে আনেন মাতেও মুসাচ্চিও। পেপে রেইনা ছুটে এসে নিয়ন্ত্রণে নেওয়ার আগেই বলের নাগাল পেয়ে যান লেভানদোভস্কি। ঠাণ্ডা মাথায় বাকিটা সহজেই সারেন এই পোলিশ স্ট্রাইকার।

এই গোলে সাবেক স্প্যানিশ স্ট্রাইকার রাউল গনসালেসকে ছাড়িয়ে গেলেন লেভানদোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগে তার ৭২ গোলের বেশি আছে কেবল ক্রিস্তিয়ানো রোনালদো (১৩৪) ও লিওনেল মেসির (১১৯)। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। লেয়ন গোরেটস্কার পাস ডি-বক্সের মাথায় পেয়ে নিচু শটে বাঁ দিকের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন মুসিয়ালা।

৪২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান সানে। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোরলাইন ৪-০ করে ফেলে বায়ার্ন। লাৎসিওর এক কর্নার থেকে সতীর্থের পা ঘুরে বল পেয়ে দারুণ গতিতে এগিয়ে যান সানে। ডিফেন্ডারকে এড়িয়ে নিচু ক্রস করেন এই ফরোয়ার্ড। দলকে বাঁচাতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল পাঠিয়ে নেন ফ্রান্সেসকো আসেরবি।৪৯তম মিনিটে ব্যবধান কমান কোররেয়া।  বাকি সময়ে আর জালের দেখা পায়নি কোনো দলই।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা