25 C
আবহাওয়া
১০:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কুতুবদিয়ায় গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ফিশিং বোট

কুতুবদিয়ায় গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ফিশিং বোট

কুতুবদিয়ায় গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ফিশিং বোট

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ফিশিং বোট পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি ) সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফিশিং বোটের মালিক উপজেলার উত্তর ধুরুং নজু বাপের বাড়ি গ্রামের ফরিদুল আলম। তিনি  জানান, তার ৪৫ অশ্বশক্তি সম্পন্ন একটি ফিশিং বোট মেরামতের জন‍্য সোমবার রাতে বাঁশখালীর শেখেরখিল জলকদর খালে রেজাউল করিম চৌধুরীর ডকে তুলেন। মঙ্গলবার সকাল ৭ টার দিকে হঠাৎ ফিশিং বোটে থাকা গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ডকে থাকা অন‍্যান‍্য বোট রক্ষায় আক্রান্ত ফিশিং বোট খালের পানিতে নামিয়ে দেয়া হয়। প্রায় দু’ঘন্টায় ভাসমান অবস্থায় বোট পুড়ে গেলেও আগুন নেভানো সম্ভব হয়নি।

একই এলাকার নেজাম উদ্দিন জানান, ফিশিং বোটটি সোমবার রাতেই ডকে তোলা হয়েছিল। তবে আগুনে কোন প্রাণহানি ঘটেনি। এটি মেরামতে অন্তত ১৫ লাখ টাকা খরচ হবে বলে তিনি জানান।

বিএনএ/ ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা