26 C
আবহাওয়া
১০:১০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পাচারকালে ৬০০ বস্তা সার জব্দ, গ্রেফতার চারজন

পাচারকালে ৬০০ বস্তা সার জব্দ, গ্রেফতার চারজন

পাচারকালে ৬০০ বস্তা সার জব্দ, গ্রেফতার চারজন

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে ৫০ কেজির ৬০০ বস্তা টিএসপি সারসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় সার বহনকারি দু’টি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা শাখা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২৩ জানুয়ারি) ভোরে নগরীর ময়মনসিংহ-শম্ভুগঞ্জ মহাসড়কের চর কালী বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বগুরা জেলার শিবগঞ্জ উপজেলার মোজাফ্ফর প্রামানিকের ছেলে মোহাম্মদ আলী (৪০), শ্রী অনিল চন্দ্র বিশ্বাসের ছেলে চন্দন কুমার বিশ্বাস ওরফে বিকাশ (৩০), আব্দুল মোতালেবের ছেলে রব্বানী ইসলাম (২২), নুরুল ইসলামের ছেলে জয়নাল সরকার (৪২)।
দু'টি ট্রাক জব্দ

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শফিকুল ইসলাম বলেন, গত ২২ জানুয়ারি দিনের বেলায় নেত্রকোনা জেলার বিএডিসি সরকারি সার গুদাম থেকে ট্রান্সপোর্ট মালিক তোফাজ্জল হোসেনের দু’টি ট্রাকে ৬০০ বস্তা টিএসপি সার জেলার বিভিন্ন উপজেলার ২৮ জন ডিলারের মাঝে পৌঁছে দেয়ার জন্য বোঝাঁই করেন। তবে, আগে থেকে ওই ২৮ ডিলারের সাথে ট্রান্সপোর্ট মালিক তোফাজ্জল হোসেনের উচ্চমূল্যে পার্শবর্তী দেশে ৬০০ বস্তা সার পাচার চুক্তি ছিল। চুক্তি অনুযায়ী ওই দিন রাতে সার ডিলারদের কাছে না পৌছে ময়মনসিংহ হয়ে বগুড়া দিয়ে পার্শবর্তী দেশে পৌঁছানোর জন্য দু’টি ট্রাক রওনা করে।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সোমবার ভোরে ময়মনসিংহ-শেরপুর সড়কের নগরীর কালী বাড়ি এলাকায় ওই দুই ট্রাক তল্লাশি করে ৬০০ বস্তা টিএসপি সার জব্দ করে। একই সাথে দুই ট্রাক চালক ও দুই সহকারি চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের সরকারি বরাদ্দ সার অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের সাথে তারা জড়িত বলে স্বীকার করেছে। একই সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি শফিকুল ইসলাম।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন