27 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফয়জুন্নেছা হল

কুবিতে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফয়জুন্নেছা হল


বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মত মেয়েদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এ খেলার উদ্বোধন করেন।

এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল ক্রিকেট টিম ও শেখ হাসিনা হল ক্রিকেট টিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বাংলাদেশের সব জায়গায় যখন মেয়েরা স্পোর্টসে এগিয়ে যাচ্ছে তখন দেখলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের কোনো খেলা হচ্ছে না। তাই আমাদের ক্রিকেট খেলার আয়োজন করা। তোমরা আজকের খেলার পর থেমে যেও না। নিয়মিত চালিয়ে যেও। বাংলাদেশের মেয়েদের টিম ভালো করছে। তাই তোমরাও খেলা চালিয়ে যাবে। নারীরা যেভাবে সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তেমনভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও সকল ক্ষেত্রে এগিয়ে যাক।

ক্রীড়া কমিটির আহবায়ক আইনুল হক বলেন, প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের ক্রিকেট টুনামেন্ট হচ্ছে। যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সহশিক্ষা কার্যক্রমগুলোতে সক্রিয় থাকুক। এবার শুধু দুই হলের মধ্যে খেলা হচ্ছে। আগামী বছর থেকে এটি আরো বৃহৎ আকারে আয়োজন করবো। বর্তমানে মেয়েরা সব ক্ষেত্রেই ভালো করছে। আমরা চাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করুক।

খেলায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রথমে ব্যাট করে ৮ ওভারের খেলায় ৫২ রান সংগ্রহ করে।

পরে ৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল ৭ ইউকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে।

বিএনএনিউজ/ হাবিবুর রহমান / এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ