27 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর পাওয়ার হাউসে আগুন

রাজধানীর পাওয়ার হাউসে আগুন

আগুন

বিএনএ ডেস্ক, ঢাকা: রাজধানীর পশ্চিম রামপুরায় একটি পাওয়ার হাউসে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার পরে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার বেশি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম বলেন, সকাল সাড়ে আটটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

তিনি জানান, পশ্চিম রামপুরা ওয়াপদা রোড পাওয়ার হাউসের চারতলা ভবনের নিচতলায় আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিস সকাল ৭টা ২০ মিনিটে পায়। সাড়ে ৭টায় প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। পর্যায়ক্রমে আরও ৪ ইউনিটসহ মোট ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় আগুন লাগার সূত্রপাত এবং হতাহতের কোন খবর এখনও জানা যায়নি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর