32 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আইএসের হামলায় হাশদ আশ-শাবি’র ১১ ইরাকি যোদ্ধা নিহত

আইএসের হামলায় হাশদ আশ-শাবি’র ১১ ইরাকি যোদ্ধা নিহত

আইএসের হামলায় হাশদ আশ-শাবি’র ১১ ইরাকি যোদ্ধা নিহত

বিএনএ, বিশ্ব ডেস্ক : উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস-এর হামলায় ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র একজন ব্রিগেড কমান্ডারসহ ১১ যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (২৩ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে এক অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহতের খবর জানিয়েছে ইরাকের নিরাপত্তা সূত্র।

শনিবার রাতের অন্ধকারে প্রদেশটির রাজধানী তিকরিতের কাছে আইএস (দায়েশ) জঙ্গিরা হালকা অস্ত্রসস্ত্র নিয়ে এ হামলা চালায়।

ইরাকি এই আধাসামরিক বাহিনীর কর্মকর্তা আবু আলী আল-মালিকি বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, শনিবার রাতে তাদের ২২তম ব্রিগেডের ওপর এই অতর্কিত হামলা হয়। এতে ব্রিগেড কমান্ডারসহ ১১ জন নিহত ও অপর ১০ জন আহত হন।

তবে কোনও গোষ্ঠী এখনও এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে দায়েশ জঙ্গিদের দায়ী করেছেন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত