25 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

বেনজেমা

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ কাপ থেকে ছিটকে পড়ার ধাক্কা সামলে লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দেপোর্তিভো আলাভেসকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারাতে দুইবার জালের দেখা পান করিম বেনজেমা।

একটি করে গোল এদেন আজার ও কাসেমিরোর। আলাভেসের গোলটি করেন রিয়ালের সাবেক স্ট্রাইকার হোসেলু।

সব প্রতিযোগিতা মিলে সবশেষ পাঁচ ম্যাচে রিয়ালের জয় কেবল একটি। লা লিগার শেষ তিন ম্যাচের দুটিতে ড্র করেছে প্রতিযোগিতার সফলতম দলটি। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে ছিটকে গেছে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনাল থেকে। পরে একই ব্যবধানে তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে হেরে বিদায় নেয় কোপা দেল রের শেষ ৩২ থেকে।

জয়ের জন্য মরিয়া রিয়ালকে শুরু থেকে চেপে ধরে আলাভেস। এই দিনে শতবর্ষে পা রাখা দলটি ভীতি ছড়ায় সফরকারীদের রক্ষণে।

তবে ফিরতি আক্রমণগুলো ঠেকাতে পারেনি দলটি। কর্নার থেকে পঞ্চদশ মিনিটে চমৎকার হেডে প্রথমে জাল খুঁজে নেন কাসেমিরো।

৪১তম মিনিটে দেখার মতো ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। প্রথমার্ধের যোগ করা সময়ে জালের দেখা পান আজার। গত অক্টোবরের পর লা লিগায় এটাই তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালকে চেপে ধরে লিগে দুই দলের সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে জেতা আলাভেস। ৫৯তম মিনিটে গোলও পায় তারা। লুকাস পেরেসের ফ্রি কিক থেকে হোসেলুর চমৎকার হেড ঝাঁপিয়ে ঠেকাতে পারেননি কোর্তোয়া।

প্রতি-আক্রমণে ব্যবধান বাড়ায় রিয়াল। ৭০তম মিনিটে মদ্রিচের কাছ থেকে বল পেয়ে কাট করে ভেতরে ঢুকে ঠিকানা খুঁজে নেন বেনজেমা।

এই জয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। ১৯ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে দলটির পয়েন্ট ৪০। দুই ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে দিয়েগো সিমেওনের দল।

কাদিসকে ৩-০ গোলে হারিয়ে তিনে উঠে এসেছে সেভিয়া। ১৯ ম্যাচে দলটির পয়েন্ট ৩৬। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে চারে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা