28 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিস্তিন সমস্যা সমাধানে বাংলাদেশের জোরালো ভূমিকা অব্যাহত থাকবে

ফিলিস্তিন সমস্যা সমাধানে বাংলাদেশের জোরালো ভূমিকা অব্যাহত থাকবে

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

ঢাকা: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন,  ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ, ওআইসি ও ন্যামসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে  বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে।

সোমবার (২৩ ডিসেম্বর)  বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ  রামাদান সৌজন্য সাক্ষাৎ কালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এ প্রতিশ্রতি ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসেফ  রামাদান  ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব  নাসিমুল গনি ও সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন