29 C
আবহাওয়া
৫:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » উন্নয়নে পরিবেশের সুরক্ষা সরকারের লক্ষ্য-পরিবেশ উপদেষ্টা

উন্নয়নে পরিবেশের সুরক্ষা সরকারের লক্ষ্য-পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা :  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও উন্নয়ন একে অপরের পরিপূরক। তাই উন্নয়নের প্রতিটি পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, DEVTHON 5.0-এ তরুণদের অংশগ্রহণ আগামীর পরিবেশবান্ধব উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।

উপদেষ্টা সোমবার(২৩ ডিসেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর স্বাধীনতা অডিটোরিয়ামে DEVTHON 5.0 এর চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, তরুণদের উদ্ভাবন শক্তি এবং টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণ  আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তোলে এবং তাদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মুহাম্মদ মাহবুব-উল আলম। DEVTHON 5.0 এর পাঁচটি পর্ব-ইন্টারন্যাশনাল কনফারেন্স, কেইস কম্পিটিশন, শর্ট ডকুমেন্টারি, ক্যারিয়ার এক্সপো এবং ডেভটক-তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব প্রদর্শনের সুযোগ করে দেয়। কেইস কম্পিটিশনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘Doh Mahino Mein Paisa Double’ চ্যাম্পিয়ন এবং শর্ট ডকুমেন্টারি বিভাগে বিইউপির টিম ‘Slytherin’ প্রথম স্থান অর্জন করে।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট