23 C
আবহাওয়া
১২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ‘কুমিরের’ পেট থেকে বের হলো জীবন্ত মানুষ

‘কুমিরের’ পেট থেকে বের হলো জীবন্ত মানুষ


বিএনএ, ডেস্ক: কুমিরের পেট থেকে অক্ষত অবস্থায় জীবন্ত মানুষ বের হয়ে আসা চমকে যাওয়ার মতোই ঘটনা। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা বেশ অবাক করেছে নেটিজেনদের।

ভিডিওতে দেখা যায়, একটি কুমির শুয়ে আছে আর তার পেছনে লেজ ধরে বসে আছে একজন মানুষ। এমন সময় কুমিরের মুখ থেকে হাত বের করছেন একজন, পরে তাকে কুমিরের পেট থেকে টেনে বের করে আনেন আরেকজন।

ভারতীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে জানানো হয়, ভিডিওটি সত্যি, তবে এতে থাকা কুমিরটি খেলনা ও প্লাস্টিকের। ভিডিওটি ভালো করে দেখলে কুমিরটিকে রোবট মনে হবে।

এদিকে রোবট ক্রোকোডাইল নামের ভিডিওটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ইতোমধ্যে পোস্টটিতে সাড়ে ছয় লাখের উপর লাইক পড়েছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। এটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট @earth_animals_pix পোস্ট করেছিল। ভিডিয়টি প্রচুর শেয়ার ও ভিউ হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা