29 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আবার বিয়ের পিঁড়িতে আরবাজ খান

আবার বিয়ের পিঁড়িতে আরবাজ খান


বিএনএ ডেস্ক : বলিউডের ভাইজান সালমান খান বিয়ের পিঁড়িতে না বসলেও তার বড় ভাই আরবাজ আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিটাউনে জোর গুঞ্জন,২৪ ডিসেম্বর প্রসাধনশিল্পী শুরা খানকে ঘরোয়াভাবে বিয়ে করতে চলেছেন ৫৬ বছর বয়সী আরবাজ।বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে দুই পরিবারে। তবে তাঁদের বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও নিকটতম বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন।

বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন আর তাঁর মেয়ে রাশার ব্যক্তিগত প্রসাধনশিল্পী হলেন শুরা।আসন্ন ছবি ‘পাটনা শুক্লা’-এর সেটে আরবাজ আর শুরার প্রথম দেখা হয়েছিল বলে জানা গেছে। এরপর তাঁরা একে অপরের প্রেমে পড়েছিলেন।

বলিউড অভিনেতা তথা প্রযোজক আরবাজ খানের এটি দ্বিতীয় বিয়ে । ১৯৯৮ সালে  মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন আরবাজ। ১৯ বছরের দাম্পত্য সম্পর্ক ২০১৭ সালে শেষ হয়ে যায়। এই সাবেক দম্পতির আরহান খান নামে ২১ বছরের এক ছেলে রয়েছে।

এ দিকে মালাইকার সঙ্গে বলিউড নায়ক অর্জুন কাপুরের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁদের বিয়ে নিয়ে প্রায় সময় বলিউডে নানা গুঞ্জন শোনা যায়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী