18 C
আবহাওয়া
৮:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম কারাগারে দগ্ধ কারাবন্দীর ঢামেক হাসপাতালে মৃত্যু

চট্টগ্রাম কারাগারে দগ্ধ কারাবন্দীর ঢামেক হাসপাতালে মৃত্যু

মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দগ্ধ বন্দী জাহাঙ্গীর আলম (২৫)  বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বন্দিদের জন্য সেমাই রান্নার সময় গরম সেমাই গায়ে পড়ে দগ্ধ হন তিনি।

পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এর অধিনে কারা কর্তৃপক্ষের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে তার মৃত্যু হয়। তার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃত জাহাঙ্গীর আলম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ফরিদ আলমের ছেলে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে একজন নির্বাহী ম্যাজিট্রেটের উপস্থিতিতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ বিষয়ে শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা