27 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ব্যাংকার্স ভয়েস ২০২১: শুক্রবার চট্টগ্রামে ও শনিবার সিলেটে অডিশন

ব্যাংকার্স ভয়েস ২০২১: শুক্রবার চট্টগ্রামে ও শনিবার সিলেটে অডিশন

মিউজিক্যাল রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’ এর বিভাগীয় পর্যায়ে প্রথম রাউন্ডের অডিশন

মিউজিক্যাল রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’ ২০২১ এর চট্রগ্রাম বিভাগের অডিশন ২৪ ডিসেম্বর(শুক্রবার) ক্যাম্ব্রিয়ান কলেজ, হালিশহর(বড় পোল),চট্রগ্রাম  এবং সিলেট বিভাগের অডিশন -২৫ ডিসেম্বর(শনিবার) জেলা শিল্পকলা একাডেমি, সিলেটে অনুষ্ঠিত হবে। সকল অডিশন শুরু হবে সকাল ১০টা থেকে।

ইতোমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন তারাসহ ব্যাংকে কাজ করছেন এমন আগ্রহীরা চাইলে স্পটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

‘ব্যাংকার্স ভয়েস’ বিভাগীয় পর্যায়ে প্রথম রাউন্ডের অডিশন

ব্যাংকে কাজ করা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংগীতে দক্ষতা রয়েছে এমন শিল্পীদের নিয়ে আয়োজন রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’ এর। বিস্তারিত যোগাযোগের জন্য কল করুন: ০১৭৮৭৭২২৯৯১

এর আগে গত ১০ডিসেম্বর  চট্টগ্রাম বিভাগে ও  ১১ডিসেম্বর সিলেট বিভাগে এ অডিশন হবার কথা ছিল। ইতোমধ্যে ঢাকা,ময়মনসিংহ,রংপুর,রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অডিশন শেষ হয়েছে। যারা ইয়েস কার্ড পেয়েছেন তারা পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষায় রয়েছেন।

ব্যাংকার্স ভয়েস অনুষ্ঠানটি প্রচার করবে তৃতীয় প্রজন্মের স্যাটেলাইট টেলিভিশন এসএটিভি। এজন্য সম্প্রতি এসএ টিভির প্রধান কার্যালয়ে টেলিভিশন চ্যানেলটির সঙ্গে চুক্তি হয় উদ্যেক্তা সংগঠন ‘কিংবদন্তী মিডিয়া’র সঙ্গে।

বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!