25 C
আবহাওয়া
১০:২৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বেনজেমার জোড়া গোলে জিতলো রিয়াল

বেনজেমার জোড়া গোলে জিতলো রিয়াল

রিয়াল

বিএনএ স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় বুধবার দিবাগত রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। সব ধরনের প্রতিযোগিতায় এটা ছিল রিয়ালের টানা ১৫তম জয়।

রিয়ালের জয়ে দুটি গোলই করেছেন করিম বেনজেমা। এই জয়ে ১৯ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট সংগ্রহ করে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করলো লস ব্লাঙ্কোসরা। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে তারা। আর বিলবাও ১৯ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

বিলবাও’র মাঠে এদিন মাত্র ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার বেনজেমা। অন্যদিকে দ্রুতই একটি গোল শোধ দেয় বিলবাও। কিন্তু এরপর বাকি ৮০ মিনিটেও আর কোনো গোল হয়নি।

ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন বেনজেমা। এটা ছিল তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪০০তম গোল। এর ৩ মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। ৭ মিনিটের সময় বিলবাও’র রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান বেনজেমা। গোল করতে ভুল করেননি রিয়ালের এই প্রাণভোমরা। তাতে ৭ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

তবে ১০ মিনিটের মাথায় একটি গোল শোধ দেয় বিলবাও। এ সময় বিলবাও’র ওহিয়ান সানসেট গোল করে ব্যবধান কমান। কিন্তু বাকি ৮০ মিনিটে রিয়াল মাদ্রিদ যেমন গোল ব্যবধান আর বাড়াতে পারেনি, তেমনি স্বাগতিকরাও পারেনি ব্যবধান কমাতে। তাতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। জয় দিয়ে বছর শেষ করে তারা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা