27 C
আবহাওয়া
৬:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ভিয়েতনামে বন্যায় মৃত বেড়ে ৯০

ভিয়েতনামে বন্যায় মৃত বেড়ে ৯০


বিএনএ, বিশ্বডেস্ক: ভিয়েতনামে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ১২ জন।  রোববার (২৩ নভেম্বর) পরিবেশ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এএফপির খবরে বলা হয়েছে,  গত ১৬ নভেম্বর থেকে ৬০ জনেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে পাহাড়ি মধ্য ডাক লাক প্রদেশে। সেখানে কয়েক হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে।

অক্টোবরের শেষের দিক থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বৃষ্টিপাত হয়েছে এবং জনপ্রিয় পর্যটন এলাকাগুলো কয়েক দফা বন্যার কবলে পড়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যা বা ভূমিধসের কারণে রোববার জাতীয় মহাসড়কের বেশ কয়েকটি স্থান অবরুদ্ধ ছিল এবং রেলপথের কিছু অংশ এখনও স্থগিত রয়েছে।

গত সপ্তাহে দশ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন থাকার পর ১ লাখ ২৯ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটিয়েছে। রোববার পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার কারণে পাঁচটি প্রদেশে প্রায় ৩৪৩ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছে এবং ২ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ