32 C
আবহাওয়া
১০:৩২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বাবার বাড়ি যেতে না দেয়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

বাবার বাড়ি যেতে না দেয়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা


বিএনএ, ঢাকা : বাবার বাড়ি না যেতে দেওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে  তামান্না আক্তার(২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকায় একটি বাসায় এ ঘটনাটি ঘটে।

তামান্না নরসিংদীর রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামের মন্টু মিয়ার মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

শনিবার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের আত্মীয় স্বপ্না বেগম জানান, তামান্নার স্বামী ফেরি করে মুরগি বিক্রি করেন। শুক্রবার তামান্না বাবার বাড়ি বেড়াতে যাবে বলে স্বামীকে জানায়। কিন্তু তার স্বামী বাবার বাড়ি যাওয়ার অনুমতি না দেওয়ায় শনিবার দুপুরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন তামান্না। তাৎক্ষণিকভাবে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা