28 C
আবহাওয়া
৮:৩২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় বিনামূল্যে চক্ষু সেবা পেল ৬শ রোগী

আনোয়ারায় বিনামূল্যে চক্ষু সেবা পেল ৬শ রোগী

আনোয়ারায় বিনামূল্যে চক্ষু সেবা পেল ৬শ রোগী

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাতরী ইউনিয়ন সমাজ উন্নয়ন কমিটির আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছে ৬শত রোগী। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে ৬শ জনকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

এসময় আনোয়ারা উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাহমুদুল হাসান, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনির হোসেন, জামায়াত নেত আশরাফ উদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, খালেদ নেওয়াজ চৌধুরী, শহিদুল আলম, আশরাফ উদ্দিন চৌধুরী, আব্দুর রহিম চৌধুরী, আতিকুর রহমান, নেজাম উদ্দিন, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, তারেক মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় চক্ষু ক্যাম্পের ব্যবস্থাপক সাংবাদিক তৌহিদুল আলম বলেন, “গ্রামের প্রান্তিক মানুষেরা চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে উদাসীন। চোখ শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। তাই আবুল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে গ্রামের ৬শতাধীক মানুষের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে এসব মানুষের চশমা প্রদান, চোখের ছানি অপসারণসহ ফ্রি লেন্স লাগানোর ব্যবস্থা করা হবে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত