23 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » নাটোরে জাল টাকাসহ আটক ৫

নাটোরে জাল টাকাসহ আটক ৫


বিএনএ, নাটোর : নাটোরে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) শুভেচ্ছা ব্রিট ফিল্ডের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুসল মাদ্রাসা গ্রামের আরিফ হাওলাদার (৪০), বাগেরহাট জেলার চিতলমারী থানার শিবপুর গ্রামের মৃত ফাহাম শেখের ছেলে আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী জেলা সদরের বোতলবুনিয়া গ্রামের আমজাদ আলী খানের ছেলে মোস্তফা খান (৪৩), ঝালকাঠি জেলার রাজাপুর থানার কেওয়াটা গ্রামের হানিফ হাওলাদার ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং একই এলাকার কেউতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে ফেরদৌস (৩০)।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মারফত হোসাইন।

তিনি জানান, নাটোর থানা পুলিশের একটি টিম রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাস মোহাম্মদ পরিবহনকে শুভেচ্ছা ব্রিক ফিল্ডের সামনে থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা গেছে, রংপুর থেকে এই জাল টাকা দিয়ে আলু কেনার জন্য যাচ্ছিলেন তারা। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা