26.5 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ৯ দলের নেতারা

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ৯ দলের নেতারা


বিএনএ, ঢাকা : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নয়টি রাজনৈতিক দলের শীর্ষ ১৪ নেতার একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (২৩ সেপ্টম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তারা আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য তাঁরা শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসাও করেন নেতৃবৃন্দ। পরে প্রতিনিধি দল শেখ হাসিনাকে একটি ক্যালিওগ্রাফি উপহার দেন।

রাজনৈতিক দলগুলি হল: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬