23 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে পৌর যুবদলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

রাউজানে পৌর যুবদলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

রাউজানে পৌর যুবদলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতা মামলার আসামি রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান শাকিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন- রাউজান থানার বেরুলিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে শাহজাহান শাকিল (৪২), ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সোনাতলা এলাকার আব্দুল হকের ছেলে মো. তারেক (২৪) ও রাঙ্গুনিয়া থানার পূর্ব পাহাড় এলাকার নুরুল আলমের ছেলে মো. নুরুল আবছার (৩৮)। নুরুল আবছার রাঙ্গুনিয়া থানার বেতাগী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

র‌্যাব-৭’র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে দশটার দিকে রাউজান থানায় নাশকতা মামলার পলাতক আসামি বায়োজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান শাকিলকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: সিইউএফএলের তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় সোমবার রাত পৌনে আটটার দিকে অভিযান চালিয়ে মো. তারেক ও মো. নুরুল আবছারকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার শাহজাহান শাকিলের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র ও ডাকাতি সংক্রান্তে ২টি মামলা ও মো. তারেকের বিরুদ্ধে চট্টগ্রাম পাঁচলাইশ থানায় মাদক এবং নাশকতা সংক্রান্তে ২টি মামলার তথ্য পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা