20 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রিটার্ন দাখিলের সময় ২ মাস বাড়ানোর আবেদন চট্টগ্রাম চেম্বারের

রিটার্ন দাখিলের সময় ২ মাস বাড়ানোর আবেদন চট্টগ্রাম চেম্বারের


বিএনএ, চট্টগ্রাম : ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলে করদিবসের সময়সীমা ২ মাস বৃদ্ধি করে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত করার অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)।

সংগঠনের সভাপতি ওমর হাজ্জাজ আজ এক পত্রের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের প্রতি এই আহবান জানান।

পত্রে তিনি উল্লেখ করেন, বৈশ্বিক যুদ্ধাবস্থার কারণে বিশ্বব্যাপী অর্থনীতির বিরূপ অবস্থা, বিদ্যমান মূল্যস্ফীতি ও আমদানি হ্রাস পাওয়াসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে বিপুল সংখ্যক নতুন এবং পুরাতন করদাতাদের পক্ষে স্বল্পতম সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা প্রায় অসম্ভব।

তিনি ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমাদানের সুযোগ প্রদানের অনুরোধ জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা