23 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রথমার্ধে কোস্টারিকার বিপক্ষে ৩ গোলে এগিয়ে স্পেন

প্রথমার্ধে কোস্টারিকার বিপক্ষে ৩ গোলে এগিয়ে স্পেন


বিএনএ, স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয়েছে স্পেন। বুধবার দোহার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে লুইস এনরিকের শিষ্যরা।

খেলার ১১ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্পেন। ডি-বক্সের একটু বাইরে থেকে চমৎকার চিপে গাভি খুঁজে নিলেন ওলমোকে। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে, এগিয়ে আসা গোলরক্ষক কেইলর নাভাসকে এড়িয়ে জাল খুঁজে নিলেন তিনি।

দানি ওলমো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। পরে সফল স্পট কিকে জাল খুঁজে নেন ফেররান তরেস।

৩১তম মিনিটে সফল স্পট কিকে দলের তৃতীয় গোলটি করেন তরেস। নাভাসকে অন্য দিকে পাঠিয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। আলবা ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল স্পেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে