30 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জাপানের কাছে ধরাশায়ী জার্মানি

জাপানের কাছে ধরাশায়ী জার্মানি

জাপান

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের পর কাতার বিশ্বকাপে আরও এক অঘটনের জন্ম দিল জাপান। শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে এশিয়ার ‘পাওয়ার হাউস’ খ্যাত দলটি। ম্যাচের শুরুতে লিড নিয়েও হার এড়াতে পারল না থমাস মুলারের দল।

দোহার খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামে এই দুই দল। এর আগে বিশ্বকাপ মঞ্চে জার্মানি কখনো মুখোমুখি হয়নি জাপানের। অন্যদিকে এখন পর্যন্ত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড পার হতে পারেনি জাপান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ২০ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে খিমিচের নেওয়া শট ধরে ফেলেন জাপানের গোলরক্ষক শুশি গোন্ডা। এরপর ২৬, ২৮ ও ২৯ মিনিটে তিনবার গোলের চেষ্টা করে ব্যর্থ হন গুন্দোগান।

তবে দ্বিতীয়ার্ধে নামার পর খেলার ৭৪ মিনিটে দারণ এক গোল করে জাপান। এতে সমতা ফেরে। এরপর ৮২ মিনিটের মাথায় আরেক গোল দিয়ে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় জাপান।

ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া জার্মানি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল। জার্মানি এর আগে কখনোই জাপানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলেনি। এবারই প্রথম বিশ্বকাপে দেখা হলো তাদের।

এর আগে জাপান ও জার্মানি দুইবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ২০০৪ সালে প্রথম দেখায় জাপান ৩-০ গোলে হেরেছিল। আর ২০০৬ সালে ২-২ গোলে ড্র করেছিল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা