24 C
আবহাওয়া
১২:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে এসেছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল

চট্টগ্রামে এসেছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল


বিএনএ,চট্টগ্রাম :  টেস্ট ম্যাচ খেলতে একই বিমানে চট্টগ্রামে এসেছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল। মঙ্গলবার ( ২৩ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের বিশেষ একটি বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দুই দল। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ইউং কমান্ডার ফরহাদ হোসেন।

বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুই দলকেই পৃথক টিম বাসে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টিম হোটেল রেডিসন ব্লুতে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি কবির হোসন।
চট্টগ্রামে এসেছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল চট্টগ্রাম হোটেল রেডিসন ব্লু বে ভিউতে অবস্থান করবে। ২৪ ও ২৫ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে দুই দল। ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর টেস্ট ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচ শেষে  দুই দল ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে আগামী ১ ডিসেম্বর।
চট্টগ্রামে এসেছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল
সোমবার (২২ নভেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
চট্টগ্রামে এসেছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল
বাংলাদেশের টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদাত হোসেন, আবু জায়েদ, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান। মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান দলে প্রথমবার সুযোগ পেয়েছেন।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, আবিদ আলী, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ নেওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, জাহিদ মাহমুদ এবং শাহিন শাহ আফ্রিদি।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার