23 C
আবহাওয়া
২:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চালক রেখেই ড্রাইভিং, দুর্ঘটনায় ২ প্রাণহানি

চালক রেখেই ড্রাইভিং, দুর্ঘটনায় ২ প্রাণহানি


বিএনএ ডেস্ক, ঢাকা: রাজধানীর মহাখালীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িচালক। মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরে মহাখালীর রাওয়া ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমর আইয়ান (২০) ও ফাহমিদ রায়হান (২০)। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাইভেটকারচালককে পেছনে বসিয়ে ড্রাইভ করছিলেন রায়হান। রাওয়া ক্লাবের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। আহত হন ওই গাড়ির চালক।

পুলিশের এ কর্মকর্তা জানান, দুজনের মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রয়েছে। আহত গাড়ির চালককে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে