বিএনএ, ডেস্ক : উগান্ডার পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছেন।আহত হয়েছে আরও অনেকে। বুধবার (২২ অক্টোবর) রাতে কিতালেবা গ্রামের কাছে কাম্পালা-গুলু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানী কাম্পালা থেকে গুলুর উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবাহী বাস মহাসড়কে একটি লরিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা স্থানীয় গণমাধ্যমকে বলেন,“ঘটনাস্থলে পরিস্থিতি ছিল ভয়াবহ। অনেক আহত ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে ছিলেন। অনেকের হাত-পা ভেঙে গিয়েছে।”
বিশ্লেষকরা জানিয়েছেন, উগান্ডার অনেক মহাসড়ক এখনো সরু ও অনিরাপদ। এসব রাস্তায় অতিরিক্ত গতি ও ওভারটেকের প্রবণতা ঘনঘন দুর্ঘটনার অন্যতম কারণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে উগান্ডায় সড়ক দুর্ঘটনায় মোট ৫,১৪৪ জন নিহত হয়েছেন। তবে একসঙ্গে ৬৩ জনের মৃত্যু সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিএনএ/ ওজি
![]()

