25 C
আবহাওয়া
৫:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে জহুরা খাতুন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মৃত জহুরা খাতুন জেলার গৌরীপুর উপজেলার কলাবাগান এলাকার মিজানুর রহমানের মেয়ে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত জহুরা খাতুন জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা। তিনি সম্প্রতি ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফিরেন। পরে গত ১৫ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে মারা যায়।

তিনি আরও বলেন, হাসপাতালে মোট ৩৭ জন ডেঙ্গু রোগী চিকিখসাধীন আছেন। এর মাঝে পুরুষ ২৮ জন, নারী ৭ জন ও শিশু ২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ হয়েছেন ১৯ জন।

বিএনএনিউজ/হামিমুর রহমান হামিম/এইচ.এম/হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ
শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল