28.3 C
আবহাওয়া
২:১৪ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো রেল যোগাযোগ

১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো রেল যোগাযোগ

১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো রেল যোগাযোগ

বিএনএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনার ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে সারাদেশের সঙ্গে খুলনার রেল চলাচল শুরু হয়।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টানা ১০ ঘণ্টা পর উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। এখন সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক।
রেলওয়ের পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন পার হয়ে আনসারবাড়িয়া রেলস্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।ভোগান্তিতে পড়েন বিভিন্ন যাত্রীবাহী ট্রেনের শতশত যাত্রী। এ সময় যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা যায়। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

বিএনএনিউজ/ আরএস/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ