23 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৮০ হাজার জাল টাকাসহ গ্রেফতার ১

চট্টগ্রামে ৮০ হাজার জাল টাকাসহ গ্রেফতার ১


বিএনএ, চট্টগ্রাম : জাল টাকা তৈরি করে দুর্গোৎসবের সময় চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন বাজারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে  মো. দিদারুল আলম (৫০) নামে জাল টাকা চক্রের মূল  হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব । রোববার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

দিদারুল ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহরের মৃত বজল আহম্মদ এর ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করে ১ হাজার টাকার নোট সম্বলিত ৮০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ জানায়, শারদীয় দুর্গাপূজার সময় মানুষের ক্রয়-বিক্রয় বৃদ্ধির সুযোগে প্রতারকদের প্রস্তুতকৃত জাল টাকাগুলো আসল টাকা হিসেবে চালিয়ে দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনই ছিলো টাকা জাল চক্রটির মূল লক্ষ্য।  চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত জাল টাকাসহ বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/রেহানা,ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে