31 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রী ব্রাসেলস যাচ্ছেন মঙ্গলবার

প্রধানমন্ত্রী ব্রাসেলস যাচ্ছেন মঙ্গলবার

শেখ হাসিনা

বিএনএ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ব্রাসেলস সফরে যাচ্ছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আশা করছেন, সফরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় ওঠার ঘোষণা আসবে।

রোববার দুপুরে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ ও ২৬ অক্টোবর ইইউ ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ের আয়োজন করেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের আমন্ত্রণে এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছেড়ে সন্ধ্যায় ব্রাসেলস পৌঁছাবেন। ২৬ অক্টোবর রাতে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে ব্রাসেলস ছাড়বেন।

ইইউ ২০২১ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে স্মার্ট, পরিবেশবান্ধব, নিরাপদ ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, পরিবহন খাতে অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা ব্যবস্থা শক্তিশালী করতে গ্লোবাল গেটওয়ে ঘোষণা করে। এর আওতায় সদস্য রাষ্ট্র ও অন্যান্য অংশীদার অগ্রাধিকার খাতে ২০২৭ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ এ থেকে সুবিধা পেতে চাইছে।

আব্দুল মোমেন বলেন, সফরে ইইউ প্রেসিডেন্ট, ইউরোপিয়ান কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইউরোপিয়ান ট্রেড কমিশনারের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ইইউ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ইইউর ৫০ বছরের অংশীদারত্ব সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার ঘোষণা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এ বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫ কোটি ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি সই হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫