31 C
আবহাওয়া
৩:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রথমবার বিজ্ঞাপনে চিত্রনায়ক আরজু

প্রথমবার বিজ্ঞাপনে চিত্রনায়ক আরজু

চিত্রনায়ক কায়েস আরজু

বি এন এ বিনোদন:  ২০০৭ সালে হাছিবুল ইসলাম ইসলাম মিজানের ‘তুমি আছো হৃদয়ে’ ছবি দিয়ে অভিষেক হয় চট্টগ্রামের ছেলে কায়েসের। তবে শুরুটা করেছিলেন টেলিভিশন নাটক দিয়ে ২০০৬ সালে। সম্প্রতি প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে কাজ করলেন চিত্রনায়ক কায়েস আরজু। নামী একটি কোম্পানির দুধের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। শনিবার থেকে প্রচারিত হচ্ছে বিজ্ঞাপনটি।

 

বিএনএ বিনোদনকে কায়েস আরজু জানালেন, ৪ মাস আগে ঢাকার ১০০ ফিটের দিকে একটি বাড়িতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। আরজু বলেন, ‘প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করলাম। এর আগেও প্রচুর প্রস্তাব পেয়েছি। কিন্তু করা হয়নি। ভেবেছি, করলে ভালো মানের কোনো বিজ্ঞাপনেই কাজ করব। শেষ পর্যন্ত করা হয়ে গেল।’

No description available.

২০০৭ সালে হাছিবুল ইসলাম ইসলাম মিজানের ‘তুমি আছো হৃদয়ে’ ছবি দিয়ে এফডিসিতে সিনেমায় অভিষেক হয় চট্টগ্রামের ছেলে কায়েসের। প্রথম ছবিতেই সবার নজর কাড়েন। বিশেষ করে এই ছবির ‘হও যদি তুমি নীল আকাশ’ গানের সুবাদে কায়েস রাতারাতি পরিচিতি পান। ঢালিউডের সর্বোচ্চ ধৈর্যশীল নায়ক হিসেবে খ্যাতি রয়েছে কায়েস আরজুর। ২০০৭ সালে সফল অভিষেক হলেও গত ১৪ বছরে যার ছবির সংখ্যা মাত্র ৯টি। সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পায় কায়েসের ৯ম ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। পরীমনির বিপরীতে আলোচিত ছবিটি নির্মাণ করেন শামীমুল ইসলাম শামীম। তার হাতে রয়েছে শাপলা মিডিয়ার ১০০ ছবির ‘হিমুর বসন্ ‘, ‘এক পসলা বৃষ্টি’সহ বেশকিছু সিনেমা।

breaking bangla news,আর আর খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী