33 C
আবহাওয়া
৮:২৮ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ১৮ নভেম্বর

নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ১৮ নভেম্বর


বিএনএ ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে । সোমবার (২২ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মোঃ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর মোট তিনবার ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। এরই মধ্যে ২ মার্চ ও ৩১ আগস্ট তালিকা হালনাগাদ করা হয়েছে। এবার হালনাগাদে ২০০৭ সালের ৩১ অক্টোবর যাদের জন্ম অর্থাৎ আগামী ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, এসব নাগরিককে আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

দুবার হালনাগাদে নতুন ও বাদ পড়াদের যুক্ত করার পাশাপাশি মৃতদের বাদ দেওয়া হয়। বর্তমানে সব মিলিয়ে ভোটার ১২ কোটি ৬৩ লাখের বেশি।

হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ তৈরি ও মাঠপর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিংক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর।

খসড়া তালিকা মুদ্রণ ও প্রকাশ করা হবে ১ নভেম্বর।

দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৬ নভেম্বর এবং

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর।

এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ নভেম্বর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে ডিসেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। তফসিল ঘোষণার আগে দেশের মোট ভোটারের প্রকৃত সংখ্যা জানা যাবে।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ